logo

জনবল নেবে আকিজ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

জনবল নেবে আকিজ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। স্টোর ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কাস্টিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কাস্টিং।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার।

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। টুল রুম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ছাঁচ উপাদান পরিকল্পনা এবং খরচ নির্ধারণে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল হবিগঞ্জ।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।