চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অ্যাকাউন্টস (এলপিজি প্লান্ট) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
বিভাগ : অ্যাকাউন্টস (এলপিজি প্লান্ট)।
আবেদনের যোগ্যতা : অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। পানীয়, সিমেন্ট শিল্প, রাসায়নিক শিল্প, খাদ্য (প্যাকেজড)/পানীয়, কোম্পানির গ্রুপ, এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাস, উৎপাদন (এফএমসিজি), কাগজ, বিদ্যুৎ, ইস্পাত সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক রেকর্ড রাখা এবং হিসাবে কাজ করার দক্ষতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল চট্টগ্রাম (সীতাকুণ্ড)।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।