পাওয়ার গ্রিড বাংলাদেশে চাকরির সুযোগ

পাওয়ার গ্রিড বাংলাদেশ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫ পদে (১১ ও ১৫তম গ্রেডে) ৪১ কর্মী নিয়োগে ৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুন থেকে শুরু হয়েছে—চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল:২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)
প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (৮ জুন ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।