logo

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বিজনেস প্ল্যানিং অ্যান্ড এনালাইসিস বিভাগে অফিসার-ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
পদের নাম : অফিসার-ম্যানেজার।
বিভাগ : বিজনেস প্ল্যানিং অ্যান্ড এনালাইসিস।

আবেদনের যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রম এবং প্রয়োগ, জিএল, প্রক্রিয়া, নীতি এবং আর্থিক সরঞ্জাম এবং কৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এমএস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য ‍সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।