logo
Advertisement

৪ পদে নিয়োগ দেবে ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুল

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
৪ পদে নিয়োগ দেবে ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুল
প্রতীকী ছবি

ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক, স্পেশাল এডুকেশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন টিচার এবং ম্যানেজার অ্যাডমিশনস, মার্কেটিং অ্যান্ড প্যারেন্ট রিলেশনস পদে প্রার্থী নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ অক্টোবর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে পারবেন।

পদের নাম: সিনিয়র শিক্ষক

পদসংখ্যা: ১টি (নারী প্রার্থী অগ্রাধিকার)

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ বছর বা তার বেশি শিক্ষকতা/একাডেমিক সমন্বয় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। শক্তিশালী ক্লাসরুম ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ও লেভেল ও এ লেভেল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। টিইএসওএল বিষয়ে এমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: জুনিয়র শিক্ষক

পদসংখ্যা: ২টি (নারী প্রার্থী অগ্রাধিকার)

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ বছর বা তার বেশি শিক্ষকতা/একাডেমিক সমন্বয় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। ক্লাসরুম ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ও লেভেল ও এ লেভেল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। টিইএসওএল বিষয়ে এমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: স্পেশাল এডুকেশন অ্যান্ড আর্লি ইন্টারভেনশন টিচার

পদসংখ্যা: ১টি (নারী প্রার্থী অগ্রাধিকার)

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্পিচ ডিলে, মনোযোগের সমস্যা/হাইপারঅ্যাকটিভিটি এবং মোটর স্কিল ডেভেলপমেন্টে সহায়তার অভিজ্ঞতা থাকতে হবে। শক্তিশালী পর্যবেক্ষণ ও আচরণগত সহায়তা দেওয়ার দক্ষতা থাকতে হবে।

পদের নাম: ম্যানেজার অ্যাডমিশনস, মার্কেটিং অ্যান্ড প্যারেন্ট রিলেশনস

পদসংখ্যা: ১টি (পুরুষ প্রার্থী অগ্রাধিকার)

যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাডমিশনস, মার্কেটিং, সেলস, প্যারেন্ট রিলেশনস বা এডুকেশন ম্যানেজমেন্টে ৩ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্ব ও টিম ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। ব্র্যান্ড মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

ই-মেইল: [email protected]

অথবা

[email protected]

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।