logo

পূবালী ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা

পূবালী ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : পূবালী ব্যাংক পিএলসি।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : তিনজন।
পদের নাম : সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার)।

আবেদনের যোগ্যতা : স্নাতক অথবা সমমান (সিএসই/সিএস/আইসিটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমান) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে। কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়। 

 

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য ‍সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।