logo

জনবল নেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা

জনবল নেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল (জেও-ইও) নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৪ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল (জেও-ইও)।

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অটোমোবাইল, ব্যাংক, ডেভেলপার, ইঞ্জিনিয়ারিং ফার্ম, শিল্প যন্ত্রপাতি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।