ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।
পদের নাম: সিনিয়র ম্যানেজার।
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা ।
বেতন:মাসিক বেতন আলোচনা সাপেক্ষে ।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।


-108e3a.jpg)