Advertisement

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১১ পদে চাকরি

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১১ পদে চাকরি
পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ১১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২৮ আগস্ট ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা

  • অষ্টম শ্রেণি পাস হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।