আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে অ্যাকশনএইড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। ‘মাস্টার ট্রেইনার-টেইলরিং অ্যান্ড হ্যান্ডিক্রাফট’ পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন শুরু হয়েছে, আবেদন শেষ হবে ০৯ আগস্ট।
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত, পারফরম্যান্স ও ফান্ডিং সাপেক্ষে নবায়নযোগ্য)
পদসংখ্যা: ০১টি
লোকবল: ০২ জন
পদের নাম: মাস্টার ট্রেইনার-টেইলরিং অ্যান্ড হ্যান্ডিক্রাফট
স্থান: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
আবেদনের যোগ্যতা
• এনজিও বা মানবিক/উন্নয়নমূলক সংস্থায় ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
• স্থানীয় নারী ও যুবদের কারিগরি ও ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট (যেমন: সেলাই, হস্তশিল্প, বাঁশ শিল্প, পাটজাত পণ্য ইত্যাদি) বিষয়ে ট্রেনিং দেওয়ার বাস্তব অভিজ্ঞতা।
• রোহিঙ্গাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা বা স্থানীয়/বার্মিজ ভাষার জ্ঞান বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
• চমৎকার যোগাযোগ ও ট্রেনিং পরিচালনার দক্ষতা।
বেতন: মাসিক ৪৬,৭১৫ টাকা
অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
বয়স: নির্দিষ্ট নয়
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
.png)





