নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন
এশিয়া পোস্ট ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। অ্যাসিস্ট্যান্ট - এডুকেশন পদে জনবল নেবে আন্তর্জাতিক সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ১৮ জুলাই। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৫ মাস)
পদসংখ্যা: ১টি
লোকবল: ১ জন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট - এডুকেশন
আবেদনের যোগ্যতা:
- শিক্ষা, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
- এনজিও বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা (শিক্ষা উপকরণ তৈরি ও প্রাথমিক শিক্ষা বিষয়ক কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে)।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা ও উপকরণ তৈরির সক্ষমতা।
- এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা।
- রাজারহাট ও মাদারগঞ্জ প্রজেক্ট এলাকায় নিয়মিত ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




