logo

ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সফটওয়্যার ডেভেলপার (অফিসার-প্রিন্সিপাল অফিসার) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২০ মে থেকে। আবেদন শেষ হবে ৭ জুন।

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: সফটওয়্যার ডেভেলপার।

আবেদনের যোগ্যতা: বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এপিআই ডেভেলপমেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন এবং এআই-সক্ষম সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।