জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারের অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাজস্ব খাতভুক্ত ৭ ক্যাটাগরির শূন্য পদে কর্মী নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১ জুলাই থেকে। আবেদন শেষ হবে ২৮ জুলাই।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

চাকরির ধরন: সরকারি।

পদসংখ্যা: সাতটি।

লোকবল: ২০ জন।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম

১. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

২. নিরীক্ষক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৩. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. ড্রাইভার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।