logo

পাঁচ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে বুয়েট

পাঁচ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৫ বিভাগে ১৩ পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৬ এপ্রিল। আবেদন ৭ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ১টি

বিভাগ: পেট্রোলিয়াম ও খনিজসম্পদ বিভাগ

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ১টি

বিভাগ: পানিসম্পদ কৌশল বিভাগ

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ৩টি

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম

(ক) সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ৪টি

বিভাগ: স্থাপত্য বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

(খ) প্রভাষক

পদসংখ্যা: ২টি

বিভাগ: স্থাপত্য বিভাগ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন শেষ ২০ এপ্রিল

পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২টি

বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী ও অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: ঢাকা

আবেদন ফি: বুয়েট শাখায় ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বরাবর ১৭ সেট আবেদনপত্র পাঠাতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা আবেদনপত্র পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।