logo
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: উইকিপিডিয়া

‘চিফ মার্কেটিং অফিসার' পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২৬ সেপ্টেম্বর।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র উল্লেখিত ঠিকানায় পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড

পদের নাম: চিফ মার্কেটিং অফিসার (সিএমও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)। প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ দেয়া হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ন্যূনতম ৫ বছর সিনিয়র লিডারশিপ পর্যায়ে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে লেখা ও কথা বলায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) [email protected] ঠিকানায় পাঠাতে হবে এবং ই-মেইলে সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২, ঢাকা ১২১৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।