logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে বিশাল নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে বিশাল নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ পদে ১৯ শিক্ষক নিয়োগে এ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করেছে। এ পদগুলোতে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: বাংলা বিভাগ
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: ইংরেজি বিভাগ
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: অর্থনীতি বিভাগ
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: চারুকলা বিভাগ
পদসংখ্যা: ২ (পেইন্টিং ডিসিপ্লিন-১, ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন ডিসিপ্লিন-১)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: ইনস্টিটিউট তাব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন ফি : আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি-র সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জও প্রদান করতে হবে;

আবেদনের শেষ তারিখ:

প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৫ এপ্রিল ২০২৬

সহযোগী অধ্যাপক: ২১ এপ্রিল ২০২৬

প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ: প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৬ এপ্রিল ২০২৬; সহযোগী অধ্যাপক: ২২ এপ্রিল ২০২৬।

আবেদনের নিয়ম :  আগ্রহী প্রার্থীরা ফরম পূরণের জন্য এখানে এখানে ক্লিক করুন। আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে