পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ

পল্লী বিকাশ কেন্দ্র জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ‘ট্রেনিং ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ৩ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৩ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২০ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) ৬৮,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ৭৫,০৪০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা বছরে ২টি, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
- এমআরএ কর্তৃক নিবন্ধিত ও পিকেএসএফ সহযোগী কোনো মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে প্রশিক্ষণকাজে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার হিসেবে ২ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।