logo

সিনিয়র অফিসার পদে চাকরি দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

সিনিয়র অফিসার পদে চাকরি দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ছবি : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লোগো

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ (এইচআর) বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ২৫ অক্টোবর। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: মানবসম্পদ বিভাগ

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে। মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এইচআরএম বিষয়ে পিজিডি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: নিয়োগপ্রাপ্তকে এইচআরআইএসে কর্মীদের তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করতে হবে। নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় সহায়তা করা, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, সিভি বাছাই, সাক্ষাৎকারের সময় নির্ধারণ, প্রার্থীদের সঙ্গে যোগাযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা, সরাসরি সাক্ষাৎকার এবং নতুন কর্মীদের অনবোর্ডিং প্রক্রিয়া তদারক করতে হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এইচআরআইএস থেকে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি, দৈনন্দিন এইচআর কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সময়ের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।