logo

নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র, বেতন ৭০ হাজার

নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র, বেতন ৭০ হাজার
ছবি: ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া

‘পল্লী বিকাশ কেন্দ্র’ জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র

পদের নাম: জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন (বাংলা ও ইংরেজিতে) তৈরীতে পারদর্শী হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও মাইক্রোএন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক ৭০,০০০- ৭৮,৫৫০

অন্যান্য সুবিধা: বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।