জনবল নেবে যমুনা গ্রুপ, এসএসসি পাসেই আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ইলেকট্রিক ও সোলার। সোলার ও চার্জার ফ্যান ফিটিংস টেকনিশিয়ান পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রিক ও সোলার।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: সোলার ও চার্জার ফ্যান ফিটিংস টেকনিশিয়ান।
আবেদনের যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস হবে। সংশ্লিষ্ট যন্ত্রপাতি বা সফটওয়্যার সম্পর্কে গভীর ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। দ্রুত ও নির্ভুলভাবে যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা নির্ণয়ের ক্ষমতা লাগবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল নারায়ণগঞ্জ।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।