ব্র্যাক এনজিওতে চাকরি, পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটিসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক (এনজিও)। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এইচসিএমপি বিভাগে কেস ওয়ার্কার পদে জনবল নেবে সংস্থাটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এইচসিএমপি।
পদের নাম: কেস ওয়ার্কার।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে এইচএসসি/ডিগ্রি/অনার্স পাস হতে হবে। এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা লাগবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার (টেকনাফ, উখিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে দুদিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য/জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।