এনজিওতে ১৭৮২ পদে বড় নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ১৭ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৭৮২ জনকে নিয়োগ দিতে এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২০ নভেম্বর।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। চাইলে সরাসরি আবেদনেরও সুযোগ আছে।
প্রতিষ্ঠানের নাম: সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
পদ: ১৭ ক্যাটাগরি
মোট পদসংখ্যা: ১ হাজার ৭৮২ টি
আবেদনকারীর যোগ্যতা: পদভেদে এসএসসি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ, কৃষি ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। কয়েকটি পদে সংশ্লিষ্ট কাজে দীর্ঘ অভিজ্ঞতা বাধ্যতামূলক।
পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ৩
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,৩৬,১১২ টাকা। নিয়মিতকরণের পর ১,৭০,১৪০ টাকা।
পদের নাম: প্রশাসক (হাসপাতাল)
পদসংখ্যা: ১
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক
পদসংখ্যা: ৩
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,১৫,৩৪৬ টাকা। নিয়মিতকরণের পর ১,৪৪,১৮৩ টাকা।
পদের নাম: কর্মসূচি ব্যবস্থাপক
পদসংখ্যা: ৩
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
পদের নাম: কর্মসূচি ব্যবস্থাপক (মানবসম্পদ)
পদসংখ্যা: ১
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
পদের নাম: কর্মসূচি ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ১
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
পদের নাম: জোনাল ম্যানেজার (ক্রেডিট)
পদসংখ্যা: ১০
বেতন: শিক্ষানবিশকালে ৭৯,০৬৮ টাকা। নিয়মিতকরণের পর ৯৮,৮৩৫ টাকা।
পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্রেডিট)
পদসংখ্যা: ৬০
বেতন: শিক্ষানবিশকালে ৫৮,৭০০ টাকা। নিয়মিতকরণের পর ৭৩,৩৭৫ টাকা।
পদের নাম: অডিট কর্মকর্তা (ক্রেডিট)
পদসংখ্যা: ২০
বেতন: শিক্ষানবিশকালে ৫৩,৯০০ টাকা। নিয়মিতকরণের পর ৬৭,৩৭৫ টাকা।
পদের নাম: জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট)
পদসংখ্যা: ২০
বেতন: শিক্ষানবিশকালে ৫১,৬৮৬ টাকা। নিয়মিতকরণের পর ৬৪,৬০৮ টাকা।
পদের নাম: প্রশিক্ষক (প্রশিক্ষণ)
পদসংখ্যা: ১০
বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ৪৯,৬৮৬ টাকা। নিয়মিতকরণের পর ৬২,১০৮ টাকা।
পদের নাম: সিনিয়র অফিসার/শাখা ব্যবস্থাপক (ক্রেডিট)
পদসংখ্যা: ১০
বেতন: শিক্ষানবিশকালে ৪৯,৪০৪ টাকা। নিয়মিতকরণের পর ৬১,৭৫৫ টাকা।
পদের নাম: শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী (ক্রেডিট)
পদসংখ্যা: ৩০০
বেতন: প্রশিক্ষণকালে (ন্যূনতম ৪ মাস) ১৬,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৪১,৬৪৪ টাকা। নিয়মিতকরণের পর ৫২,০৫৫ টাকা।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার/শাখা হিসাবরক্ষক (ক্রেডিট)
পদসংখ্যা: ১০০
বেতন: শিক্ষানবিশকালে ৩৮,৭১২ টাকা। নিয়মিতকরণের পর ৪৮,৩৯০ টাকা।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/সিনিয়র মাঠ সংগঠক (ক্রেডিট)
পদসংখ্যা: ১,০০০
বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) ১২,০০০ টাকা। শিক্ষানবিশকালে ৩৬,৮৫৪ টাকা। নিয়মিতকরণের পর ৪৬,০৬৮ টাকা।
পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০
বেতন: সর্বসাকুল্যে ২৯,৮৯০ টাকা।
পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি)
পদসংখ্যা: ৫০
বেতন: সর্বসাকুল্যে ২৯,৮৯০ টাকা।
আবেদন যেভাবে: ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
