রিলেশনশিপ এক্সিকিউটিভ নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ এক্সিকিউটিভ’ পদে ৫০ কর্মী নিয়োগে ১৫ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৫ জুন থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৪ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
পদের নাম: রিলেশনশিপ এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৫০টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- মোটরসাইকেল চালানো জানা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।