ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয় ও কার্যলেয়ের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসে ৯ পদে (২০তম গ্রেডে) ৬৯ কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।
প্রার্থীকে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ
১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
ময়মনসিংহ সার্কিট হাউস
৪. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৫. পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৬. পদের নাম: বেয়ারার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৮. পদের নাম: মালি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১১ মে ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।