logo

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে এসএমসি

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে এসএমসি

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে দেখে নিন এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, গ্রুপ জীবন বিমা, স্বাস্থ্যসেবা স্কিম, ছুটির নগদীকরণ, ইত্যাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।