প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ ভেঞ্চারে চাকরি, বেতন ৮০ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার গ্রুপ। এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩ মে থেকে। আবেদন শেষ হবে ১২ মে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার গ্রুপ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। কৃষিভিত্তিক স্টার্টআপ, পানীয়, দুগ্ধজাত পণ্য, বৈদ্যুতিক তার, খাদ্য (প্যাকেজড), স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল পণ্য সম্পর্কে জানাশোনা থাকতে হবে। পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা। এ ছাড়া মোবাইল বিল, টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, মাসিক বিক্রয় প্রণোদনা ১৫ হাজার টাকারও বেশি, ছুটিকালীন ভাড়া সহায়তাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




