ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রডাকশন (এপিআই প্লান্ট) বিভাগে অ্যাসিস্ট্যান্ট অপারেটর পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩ জুন থেকে। আবেদন শেষ হবে ১০ জুন।
প্রতিষ্ঠানের নাম: দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অপারেটর।
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। ফার্মাসিউটিক্যাল উৎপাদন, উৎপাদন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল মুন্সীগঞ্জ (গজারিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মেডিকেল ভাতা, লাভের অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রতি বছর ইনক্রিমেন্ট।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
