logo
Advertisement

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
ছবি : সেভ দ্য চিলড্রেনের লোগো

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা- সেভ দ্য চিলড্রেন ‘কো-অর্ডিনেটর সাপ্লাই চেইন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় একটি ডকুমেন্ট হিসেবে কভার লেটার ও হালনাগাদ সিভি জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: কো-অর্ডিনেটর-সাপ্লাই চেইন

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম (৫ বছরের চুক্তিতে)

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা (ক্রয় ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায়)।

অন্যান্য যোগ্যতা: সোর্সিং, টেন্ডারিং, বিড মূল্যায়ন, চুক্তি ব্যবস্থাপনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রয়সংক্রান্ত কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অর্থের সর্বোত্তম ব্যবহার এবং ক্রয় কার্যক্রমের সক্ষমতা পরিমাপক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের একটি ডকুমেন্ট হিসেবে কভার লেটার ও হালনাগাদ সিভি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বর্তমান পারিশ্রমিক এবং প্রত্যাশিত বেতন সম্পর্কে তথ্য দিতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।