logo

শিক্ষক নিয়োগ দিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শিক্ষক নিয়োগ দিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ছবি: এআইইউবি-এর ওয়েবসাইট থেকে নেওয়া

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি

অনুষদ: ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস

পদসংখ্যা: নির্ধারিত নেই

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: শিক্ষকতা ও গবেষণায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব গবেষণা দক্ষতায় অগ্রাধিকার: বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কয়েকটি ক্ষেত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মলিকিউলার বায়োলজি: জিন এক্সপ্রেশন বিশ্লেষণ, জিনোমিকস, প্রোটিওমিকস, রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি ও উন্নত আণবিক গবেষণাপদ্ধতি।

বায়োইনফরমেটিকস: কম্পিউটেশনাল বায়োলজি, জিনোম ও প্রোটিন সিকোয়েন্স বিশ্লেষণ, স্ট্রাকচারাল বায়োইনফরমেটিকস, অ্যালগরিদম তৈরি, জীববিজ্ঞানে মেশিন লার্নিংয়ের প্রয়োগ এবং বৃহৎ পরিসরের ডেটা বিশ্লেষণ।

বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন।

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বিমা, গ্র্যাচুইটি এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।