logo

এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।

এসএমএস ও অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ৩ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে। প্রতি আবেদনের জন্য ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা) কর্তন করা হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী।

চাকরির ধরন: সরকারি।

পদের নাম: এমওডিসি সৈনিক।

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।

করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ।

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ছাড়া। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এ সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই https://join.army.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।