ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন (এসএএমডি) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন।
আবেদনের যোগ্যতা: স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক পাস হতে হবে। ব্যাংক, বাণিজ্যিক ব্যবসা, ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা, চট্টগ্রাম।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
