চাকরি দিচ্ছে নগদ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। ইন্টারনাল অডিট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ৩০ সেপ্টেম্বর থেকে। আবেদন শেষ হবে ১০ অক্টোবর।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
বিভাগ: ইন্টারনাল অডিট।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্সে বিবিএ বা ইনফরমেশন সিস্টেমে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
