লাজ ফার্মায় চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সেলসম্যান পদে জনবল নিয়োগ দেবে।
২ এপ্রিল থেকে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পদের জন্য আগামী ২ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড
পদের নাম: সিনিয়র সেলসম্যান
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ফার্মেসিতে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (রামপুরা)
বেতন: ১২,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, সকালের নাস্তা, ঈদ বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।