ব্র্যাকে চাকরির সুযোগ, পাবেন পিতৃত্বকালীন ছুটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সিনিয়র প্রজেক্ট অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ জুলাই থেকে। আবেদন শেষ হবে ১৯ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার।
আবেদনের যোগ্যতা: কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা সমমান পাস হতে হবে। উন্নয়ন সংস্থা, এনজিও সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার (টেকনাফ, উখিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




