চাকরি দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। করপোরেট বিজনেস বিভাগে রিকভারি কোঅর্ডিনেটর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১১ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
বিভাগ: করপোরেট বিজনেস।
পদের নাম: রিকভারি কোঅর্ডিনেটর।
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। কৌশল নির্ধারণ, আলোচনা এবং বকেয়া গ্রাহক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ফলো-আপ করার মাধ্যমে বকেয়া হ্রাস নিশ্চিত করায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। সাত থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।