৭ জেলায় চাকরি দেবে মেঘনা গ্রুপ

সিভিল, প্রজেক্ট ডিপার্টমেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার/সিনিয়র সার্ভেয়ার
বিভাগ: সিভিল, প্রজেক্ট ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: সিভিল ও স্ট্রাকচারাল ড্রয়িং বা নকশা পড়া ও তা সঠিকভাবে বোঝার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ (সোনারগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
