logo

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ইউনিট হেড-ইসলামিক হোলসেল ব্যাংকিং পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ মে থেকে। আবেদন শেষ হবে ১০ মে।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ইউনিট হেড।

আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। ইসলামী ব্যাংকিং নীতিমালা এবং শরিয়াসম্মত অর্থায়ন কাঠামো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।