logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন শুরু ৩০ নভেম্বর

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন শুরু ৩০ নভেম্বর
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়

পদ: অপারেটর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড: ১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

পদ: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড: ১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদ: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড: ১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড: ১৬)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড: ১৬)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড: ১৬)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৯টি

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড: ২০)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।