Advertisement

রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট নিউজ
রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) জনবল নিয়োগ ব্জ্ঞিপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সদ্য স্নাতক সম্পন্নকারী প্রার্থীও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: ৮৪,০০০ টাকা। চাকরির দুই বছর সফলভাবে সম্পন্নের পর সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে এবং মাসিক বেতন হবে ১,১২,০০০ হাজার টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (২০ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা

  • ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ অথবা ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।