সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে এসএমসি

অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। বুধবার (১৯ আগস্ট) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ১টি
বিভাগ: অ্যাকাউন্টস
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: আয়কর এবং ভ্যাট আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানেক্লিক করুন।


