logo

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ২৯ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: শিক্ষানবিশকালে ৮৩,০০০ টাকা। পরবর্তীতে মাসিক বেতন বেড়ে হবে ১,১৫,৫০০ টাকা।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।