জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াল টাইম নিউজ নেটওয়ার্ক (আরটিএনএন)। সারা দেশে জেলা, উপজেলা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রিয়াল টাইম নিউজ নেটওয়ার্ক (আরটিএনএন)।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়সসীমা: নির্ধারিত নয়।
পদের নাম: জেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
- জেলার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে পাঠাতে হবে।
- স্থানীয় প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরি, ছবি ও ভিডিওসহ মাল্টিমিডিয়া কনটেন্ট সরবরাহ করতে হবে।
আবেদনের যোগ্যতা
- স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্যসূত্র তৈরির সক্ষমতা, বাংলা ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে।
- স্মার্টফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সাংবাদিকতা বা গণমাধ্যমে কাজের অভিজ্ঞা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: উপজেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
- স্থানীয় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা এবং জনদুর্ভোগসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে হবে।
- স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং ছবি ও ভিডিওসহ সংবাদ সরবরাহ করতে হবে।
আবেদনের যোগ্যতা
- সংশ্লিষ্ট উপজেলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- স্থানীয় পর্যায়ে যোগাযোগের দক্ষতা।
- বাংলা ভাষায় সংবাদ লেখার যোগ্যতা এবং অনলাইনে সংবাদ পাঠানোর সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুনদেরও সুযোগ রয়েছে।
৩. পদের নাম: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি
দায়িত্বসমূহ
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে তা সরবরাহ করতে হবে।
- ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠান, আন্দোলন, অর্জন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে।
- ছবি, ভিডিও ও সাক্ষাৎকারসহ মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং তথ্য যাচাই করতে হবে।
আবেদনের যোগ্যতা
- সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
- সংবাদ লেখা, তথ্য সংগ্রহ, স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা থাকতে হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: [email protected] মেইলে আবেদন করতে হবে।
যোগাযোগের ঠিকানা: ২৮/২, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
নির্দেশনা: নিজ জেলা, উপজেলার নাম বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়, প্রার্থীর মোবাইল নম্বর এবং পূর্ব প্রকাশিত সংবাদ বা কাজের নমুনার লিংক ই-মেইলে পাঠাতে হবে।
