ড্যানিশ কনডেন্সড মিল্ক লিমিটেডে চাকরির সুযোগ

সিনিয়র ম্যানেজার, ভ্যাট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্যানিশ কনডেন্সড মিল্ক (বিডি) লিমিটেড। ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ড্যানিশ কনডেন্সড মিল্ক (বিডি) লিমিটেড
পদের নাম: সিনিয়র ম্যানেজার, ভ্যাট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: ভ্যাট রিটার্ন ও সহায়ক নথিপত্রের সঙ্গে সাধারণ লেজারে থাকা ভ্যাটসংক্রান্ত হিসাবের সমন্বয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৯ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
