ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ জুন থেকে। আবেদন শেষ হবে ১১ জুলাই।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে। এমএস অফিস প্ল্যাটফর্মে কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা লাগবে না। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৬০ হাজার টাকা। এক বছর সন্তোষজনকভাবে কাজের পর প্রযোজ্য সুবিধাসহ মাসিক বেতন ৭৫ হাজার টাকা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।