logo

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ইঞ্জিনিয়ার (কিউসি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ইঞ্জিনিয়ার।

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিএসসি পাস হতে হবে। সিমেন্ট শিল্প, রাসায়নিক শিল্প, এলপিজি গ্যাস, ধাতু ও অ্যালুমিনিয়াম উৎপাদন, কাগজ, বিদ্যুৎ ও ইস্পাত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৩৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল নারায়ণগঞ্জ।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।