logo

নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগ অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটিতে আবেদন করতে পারবেন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট

বিভাগ: রিটেল আইআরএম (ইও-এসপিও)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জ্ঞান। কম্পিউটার ব্যবহারে দক্ষ, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট-এ পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।