logo

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০তম গ্রেডে ২টি পদে ১৯ কর্মী নিয়োগে ১৫ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই বিকাল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ)

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
  • ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে বা এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।