Advertisement

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

এশিয়া পোস্ট ডেস্ক
সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে নিয়োগ দেওয়া হবে। ছবি: সংগৃহীত

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা শিক্ষা কোরে (Army Education Corps-AEC) জুনিয়র কমিশন অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে শুধু পুরুষ নাগরিক নিয়োগ দেবে বাহিনীটি। পদটির জন্য নির্ধারিত বয়স, শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়স ও শারীরিক যোগ্যতা

প্রার্থীর বয়স ২০২৭ সালের ৪ এপ্রিল পর্যন্ত সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১ দশমিক ৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) এবং ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০ দশমিক ৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং প্রসারিত অবস্থায় ০ দশমিক ৮১ মিটার (৩২ ইঞ্চি) হতে হবে। প্রার্থীর সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।

বৈবাহিক অবস্থা

প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তবে আবেদনের সময় বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি-সংক্রান্ত কোনো প্রকার ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে বিএ/বিএসসি/বিকম/এলএলবি স্নাতক (ব্যাচেলর অব ল)/স্নাতক/সমমান যোগ্যতাসম্পন্ন হতে হবে। তবে বিএ/বিএসসি/বিকম/এলএলবি স্নাতক (ব্যাচেলর অব ল)/স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২ (৪-এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩ (৫-এর মধ্যে) পেতে হবে।

আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://army.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে ওয়েবসাইটের ‘ইনস্ট্রাকশনে’ বর্ণিত পদ্ধতি মোতাবেক ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি ৫০০ টাকা জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদন ফি জমা নেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ‘ইউজার আইডি পাসওয়ার্ড’ দিয়ে ওই ওয়েবসাইটে লগইন হতে হবে। সফলভাবে Login করার পর প্রাথমিক নির্বাচনি পরীক্ষার জন্য একটি ‘অ্যাডমিট কার্ড’ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রাথমিক নির্বাচনের স্থান

প্রার্থীদের প্রাথমিক নির্বাচনি পরীক্ষার (প্রাথমিক মেডিক্যাল এবং মৌখিক পরীক্ষা) জন্য অনলাইনে পূরণ করা আবেদনপত্রে উল্লিখিত এলাকা ভিত্তিক নিজ নিজ জেলার পাশে বর্ণিত নির্বাচনি পর্ষদ/এরিয়া সদর দপ্তরসমূহ (সেনানিবাস)-এর সামনে উল্লেখিত তারিখে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।

প্রাথমিক নির্বাচনি পরিষদের কাছে যেসব কাগজপত্র জমা দিতে হবে

১. আবেদনপত্রের কপি (অনলাইনে পূরণ করা) এবং অন্যান্য যাবতীয় কাগপত্র।

২. সদ্য তোলা পাসর্পোট সাইজের ৮ কপি এবং স্ট্যাম্প সাইজের ৬ কপি রঙিন ছবি (সত্যায়িত)।

৩. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিটের ফটোকপি।

৪. জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড (নিজ পিতা ও মাতা)-এর ফটোকপি।

৫. প্রবেশপত্র (প্রাথমিক নির্বাচনি পরীক্ষা)।

নির্বাচনপ্রক্রিয়া

নিয়োগের জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নির্ধারিত ধাপ সফলভাবে সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রার্থীদের আবেদনপত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ ছাড়া প্রতারণা বা আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যেকোনো পর্যায়ে চাকরি থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়।