logo

বিকাশে চাকরির সুযোগ

বিকাশে চাকরির সুযোগ

বিকাশ লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানটির ডাটাবেস ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। 

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এক নজরে দেখে নিন বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার

বিভাগ: ডাটাবেস ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: পরিচালনা পদ্ধতি, সুরক্ষা নীতি এবং প্রকৌশল মান সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।