logo

যমুনা গ্রুপে এইচআর ও অ্যাডমিন বিভাগে চাকরির সুযোগ

যমুনা গ্রুপে এইচআর ও অ্যাডমিন বিভাগে চাকরির সুযোগ
ছবি: যমুনা গ্রুপের লোগো

যমুনা গ্রুপের এইচআর ও অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: এইচআর ও অ্যাডমিন

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা, কাজের সুশৃঙ্খল বিন্যাস এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।